২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল কেলেংকারির মার্কিন অভিযোগ অস্বীকার করেছেন গ্যালাওয়ে

ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলে তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ব্রিটিশ যুদ্ধ বিরোধী এমপি জর্জ গ্যালাওয়ে অবৈধ অর্থ গ্রহণ করেছেন বলে যুক্তরাষ্ট্র নতুন করে অভিযোগ তুলেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 01:11 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

তবে গ্যালাওয়ে এ অভিযোগ বরাবরের মতই অস্বীকার করেছেন।

মার্কিন সিনেট কমিটি দাবি করেছে, ওয়াশিংটনে মে মাসে সাক্ষ্য দেওয়ার সময় যুদ্ধবিরোধী এমপি গ্যালাওয়ে মিথ্যা কথা বলেছেন।

কমিটি বলেছে, গ্যালাওয়ে ও তার স্ত্রীর ব্যাংকিং রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এক বিবৃতিতে এমপি গ্যালাওয়ে বলেছেন, ইরাকের সাথে সম্পর্কিত এমন কোন উৎস থেকে তিনি একটি পয়সাও গ্রহণ করেননি।

এর আগে তার স্ত্রীও অর্থ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন।

১৭ মে বেথনাল গ্রীন অ্যান্ড বো এমপি গ্যালাওয়ে ওয়াশিংটন সফর করে সিনেট কমিটির সামনে সাক্ষ্য দেন।