২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন মানবাধিকার কর্মী রোসা পার্কসের জীবনাবসান

মার্কিন মানবাধিকার নেত্রী রোসা পার্কস সোমবার সন্ধ্যায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 12:53 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

নিজ বাড়িতে স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে বলে এটর্নি গ্রেগরি রিড জানিয়েছেন। গ্রেগরি গত ১৫ বছর ধরে তার সঙ্গে রয়েছেন।

বাসে সাদা যাত্রীকে আসন ছেড়ে না দেয়ার মধ্য দিয়ে তিনি আধুনিক মানবাধিকার আন্দোলনের সূচনা করেন। ১৯৫৫ সালে ৪২ বছর বয়সে প্রতিহত আচরণ আমেরিকার ইতিহাসকে বদলে দেয়। তিনি ‘মাদার অব দ্যা সিভিল রাইটস মুভমেন্ট’ হিসেবে খ্যাতি পান।

১৯৬৬ সালে মানবাধিকারে বিশেষ ভূমিকা রাখার জন্য তিনি প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম লাভ করেন।

১৯৯৯ সালে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান হিসেবে তিনি কংগ্রেসের পক্ষ থেকেও গোল্ড মেডেল পান।

এছাড়া আলাবামা একাডেমি অব অনার থেকে শুরু করে ন্যাপ ইমেজ অ্যায়ার্ডসহ ১২টি খেতাব অর্জন করেন।

২০০০ সালের নভেম্বরে মন্টেগোমারিতে রোসা পার্কস লাইব্রেরি অ্যান্ড মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়। সেখানে তার মানবাধিকার আন্দোলনের সূচনাস্বরূপ ১৯৫৫ সালে বাসের ঘটনার একটি ভিডিও প্রদর্শনের ব্যবস্থা রয়েছে।

১৯১৩ সালের ৪ ফেব্রুয়ারি আলাবামার তাস্কিজিতে রোসা লুইস ম্যাককলে জন্মগ্রহণ করেন।

পারিবারিক অসুস্থতার কারণে হাই স্কুলের পড়া শেষ করতে না পারলেও বিয়ের পর ১৯৩৪ সালে তিনি ডিপ্লোমা করেন।