২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে সাহায্য করতে মুসলমানদের প্রতি আল-কায়দার আহ্বান

ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পাকিস্তানকে সাহায্যের জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে রোববার ভিডিও প্রকাশ করেছে সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়দা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 02:42 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মার্কিন প্রীতির বিরোধিতা করা সত্ত্বেও আল কায়েদা এ আহ্বান জানায়।

আল জাজিরা টেলিভিশনে প্রদর্শিত ওই ভিডিওতে আল-কায়দার সেকেন্ড ইন কমান্ড আইমান আল জাওয়াহিরি সকল মুসলমান ও ইসলামী সেবা সংস্থাগুলোকে পাকিস্তানে গিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন।

ওসামা বিন লাদেনের ডেপুটি জাওয়াহিরি প্রেসিডেন্ট মোশাররফকে আমেরিকার দালাল বলে উল্লেখ করে বলেন, তারপরও ‘আমি সকল মুসলমানকে পাকিস্তানে তাদের ভাইদের সাহায্য করার জন্য ছুটে যেতে আহ্বান জানাচ্ছি।’

ভিডিও টেপে পাশে একে-৪৭ রাইফেল নিয়ে সাদা পাগড়ি পরিহিত আল জাওয়াহিরির এ আহ্বান অনেকের কাছেই বিস্ময়কর মনে হয়েছে। কেননা, আল-কায়দা প্রেসিডেন্ট মোশাররফকে ক্ষমতাচ্যুত এবং পশ্চিমের বিরুদ্ধে জিহাদে অংশ নেওয়ার অঙ্গীকার করেছে।