২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেড ফোর্ট আক্রমণের অভিযোগে ৭ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত

দিল্লীর আদালত ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার অভিযোগ এনে একজন পাকিস্তানিসহ সাতজনকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 02:23 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

২০০০ সালের ২২ ডিসেম্বর দুস্কৃতিকারীরা দিল্লীর ঐতিহাসিক রেড ফোর্ট আক্রমণ করে। এছাড়া তিনজন সেনা সদস্যকে কর্মস্থলে যাওয়ার পথে হত্যা করার অভিযোগে আদালত আরও চারজনকে দোষী সাব্যস্ত করে।

অতিরিক্ত সেশন জজ ও পি সাইনি পাকিস্তানের নাগরিক আসফাক আহমেদসহ অন্যদের দোষী সাব্যস্ত করে সোমবার এ রায় প্রদান করেন।

দিল্লী পুলিশ এবং অভিযুক্তের আইনজীবীর শুনানির দু’দিন পর সাজার মেয়াদ ঘোষণা করা হবে।

দিল্লী পুলিশের বিশেষ সেল ঘটনা সংঘটিত হওয়ার দু’বছর পর ২০০২ সালের ২ ডিসেম্বর ১১ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেছিল।