২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশিয়ার মুখরোচক বিফ রোস্ট এবার ব্রিটেনে

ব্রিটিশদের খাদ্য নিয়ে যে কৌতুক করা যায় না, সমালোচকদের এ শিক্ষা দিতেই সম্প্রতি বাংলাদেশী বংশোদ্ভূত আব্দুল ওহাব দক্ষিণ-পূর্ব লন্ডনে রোস্ট নামের নতুন একটি রেস্টুরেন্ট খুলেছেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 02:15 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

ওয়েস্টমিনিস্টারে অবস্থিত ব্রিটেনে সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় রেস্টুরেন্ট দ্য সিনামন ক্লাবের মালিক ওহাব (৪১) এখন ব্রিটিশ খাদ্যের মর্যাদা পুনরুদ্ধার করতে মনোনিবেশ করেছেন।

দুই সপ্তাহের ট্রায়াল শেষে বোরো মার্কেটের প্রাণকেন্দ্রে অবস্থিত রোস্ট রেস্টুরেন্ট সোমবার থেকে ভোক্তাদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।

রেস্টুরেন্টটি বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার যেমন-রোস্ট বিফ, ইয়র্কশায়ার পুডিং, ব্যাঙ্গার্স, ম্যাশ, মাছ, চিপ্স, স্টিক, কিডনি পাই এবং তিঁতিরের ডিমযোগে তৈরি স্কটিশ খাবার কিউলেন স্কিঙ্ক স্থান পাবে।

স্যার টেরেন্স কনরান, কোভেন্ট গার্ডেন-এর মত কিংবদন্তিতুল্য রেস্টুরেন্ট, বিখ্যাত ওয়াগামামা, চীনের উচ্চমার্গীয় হাক্কাসান রেস্টুরেন্টকে টেক্কা দিয়ে বোরো মার্কেটের ট্রাস্টিদের বিশ্বাস ছিনতাই করে নিয়েছেন ওহাব।

৬,০০০ বর্গ ফুটের জায়গাটি পেয়ে ওহাব নিজেকে ভাগ্যবান ভাবতেই পারে। ১২০ আসনের এ রেস্টুরেন্টের অংশবিশেষ এসেছে কভেন্ট গার্ডেনের ফ্লোরাল হল থেকে।

ওহাবের সিনামন ক্লাবের খাবার অবশ্য অতটা সস্তা নয়। প্রতি লাঞ্চে ও ডিনারে একজনকে যথাক্রমে ৬০ ও ৭৮ পাউন্ড খরচ করতে হয়। কিন্তু রোস্ট রেস্টুরেন্টে লাঞ্চ ও ডিনারের খরচ কমিয়ে এনে যথাক্রমে ৩০ থেকে ৩৫ এবং ৪৫ থেকে ৫০ পাউন্ড করবে বলে ওহাব জানিয়েছেন।

একদম শিশু বয়সে বাবা মার সাথে জন্মভূমি বাংলাদেশ ছেড়ে লন্ডনে আসা ওহাব ব্রিটেনের রান্নার জগতে একটি বড় নাম। আর তার হাস্যরসিকতা তাকে কম বিপদে ফেলেনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডারের সাথে বৈঠককালে কৌতুক করে বলেছিলেন : যাদের রান্না ভাল নয়, তাদেরকে বিশ্বাস করা যায় না। ব্রিটিশরা ইউরোপীয় কৃষির জন্য একটি কাজই করেছে। আর সেটি হচ্ছে ম্যাড কাউ রোগ। ফিনল্যান্ডের পরে তাদের (ব্রিটিশ) খাবার সবচেয়ে খারাপ।

শিরাকের এমন মন্তব্যে ওহাব অতটা ক্ষুব্ধ হননি। তারপরও পিকাডিলির দি এভিনিউয়ের সাবেক শেফ লরেন্স কেঘের নেতৃত্বে ওহাবের বিশ সদস্যের পাচক দল যদি তাদের কাজ চালিয়ে যেতে সক্ষম হয়, তাহলে শিরাকের মত লোকের ব্রিটিশ খাবার সম্পর্কে ভুল ধারনা ভাঙ্গতে বেশিদিন লাগবে না বলেই ওহাবের বিশ্বাস।