২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইলমা আতংকে ফ্লোরিডার মহাকাশ শাটল কেন্দ্র বন্ধ করে দিয়েছে নাসা

সামুদ্রিক ঘূর্ণিঝড় উইলমা ফ্লোরিডার দিকে ধেয়ে আসায় কেনেডি মহাকাশ স্টেশন বন্ধ এবং সেখানে কর্মরত ১৩,০০০ কর্মকর্তা কর্মচারিকে সোমবার নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে নাসা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 10:56 AM

Updated : 26 Apr 2022, 06:14 PM

নাসা মুখপাত্র অ্যালার্ড বিউটেল বলেন, ফ্লোরিডার পূর্ব-মধ্য সমুদ্র উপকূল ও মহাকাশ শাটলের প্রাণকেন্দ্র কেপ ক্যানাভেরালে ঝড়টি আঘাত হানতে পারে বলে আবহাওয়াবিদরা জানালে এ ব্যবস্থা নেয়া হয়।

ঝড়ের সর্তকতামূলক প্রস্তুতি হিসেবে ডিসকভারি, আটলান্টিস ও এনডাভার মহাকাশযানের সংরক্ষিত জায়গাগুলোর হ্যাঙ্গারে যদি কোন কারণে ত্রুটি দেখা দেয় সেজন্য কেন্দ্রের উপকূলীয় প্রবেশ দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

কেনেডি মহাকাশ স্টেশনের মুখপাত্র জর্জ ডিলার বলেন, জানুয়ারিতে প্লুটো গ্রহে প্রেরণের জন্য নির্মাণাধীন একটি মহাকাশযান পুরোপুরি প্যাক করে ফেলা হয়েছে।