উইলমার ছোবলে মেক্সিকোয় ৭ জনের মৃত্যু, ধেয়ে আসছে ফ্লোরিডার দিকে
টানা তৃতীয় দিনের মত মেক্সিকোর ইউকেশন উপদ্বীপে সামুদ্রিক ঘূর্ণিঝড় উইলমার আঘাতে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মেক্সিকো লণ্ডভণ্ড করে হারিকেনটি এখন ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে।
প্রলয়ঙ্কারি এ ঝড় বাড়িঘর ও হোটেলসহ বিভিন্ন স্থাপনার ছাদ উড়িয়ে নিয়ে গেছে। বিদেশী পর্যটক ও স্থানীয় অধিবাসীরা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
মেক্সিকোর কানকুনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে হয়ে গেছে।
এদিকে ক্যারিবিয়ান সাগরে আলফা নামের আরও একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড় সৃষ্টির খবর পাওয়া গেছে। এর ফলে ২০০৫ সাল রেকর্ড বইয়ে হারিকেন মৌসুমের সবচেয়ে ব্যস্ততম বছর হিসেবে নাম লেখাতে যাচ্ছে।
আবহাওয়াবিদরা বলছেন, উইলমা অনেকটাই দূর্বল হয়ে ফ্লোরিডার পশ্চিম উপকূলের দিকে ধাবিত হচ্ছে। হারিকেনটি আবার শক্তিশালী হয়ে উঠতে পারে বলে তারা আশংকা করছেন।
হারিকেনটি রোববার অথবা সোমবার ফ্লোরিডায় আঘাত হানবে বলে ধারনা করা হচ্ছে। আর এই আশংকা থেকেই সরকারি কর্মকর্তারা ফ্লোরিডার কী দ্বীপের ৮০,০০০ অধিবাসীকে নির্দেশ দিয়েছেন।
হাজার হাজার পর্যটক ও স্থানীয় অধিবাসী কানকুনের বিভিন্ন স্কুল ও জিমনেসিয়ামে আশ্রয় নিয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ভিসেন্টি ফক্স রোববার উইলমা আক্রান্ত এলাকা পরিদর্শণ করবেন। টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি পর্যটক ও অধিবাসীদের নিরাপত্তার ব্যাপারটি আশ্বস্ত করেছেন।
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার হারিকেন উইলমাকে ক্যাটাগরি পাঁচ থেকে দুইয়ে নামিয়ে নিয়ে এসেছে।
