২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মার্কিন সামরিক অভিযানে ২০ গেরিলা নিহত

ইরাকের সিরিয়া সীমান্তবর্তী হোসাইবা এলাকায় মার্কিন বহিনী শনিবার অভিযান চালিয়ে কমপক্ষে ২০ গেরিলাকে হত্যা করেছে। মার্কিন সামরিক সূত্র এ খবর জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 12:22 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানায়, আল-কায়দার বিদেশি যোদ্ধাদের আটক করতে সামরিক বাহিনী পশ্চিমাঞ্চলীয় হোসাইবা শহরের কয়েকটি বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তারা রকেট-চালিত গ্রেনেড, মর্টারের গোলা ও বোমা তৈরির সরঞ্জামসহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

অভিযানকালে একজন গেরিলাকে আটক হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সিরিয়া থেকে রাজধানী বাগদাদে প্রবেশের প্রধান ট্রানজিট রুট হিসেবে পরিচিত পশ্চিমাঞ্চলীয় ইরাকের ইউফ্রেটিস উপত্যকায় গেরিলাদের বিরুদ্ধে সম্প্রতি মার্কিন বাহিনী বেশ কয়েকটি অভিযান চালিয়েছে।