পাকিস্তান সফরের আগে পুনরায় ইংলিশ নিরাপত্তা বিশেষজ্ঞরা পাকিস্তান আসছেন
ইংল্যান্ডের দু’জন অভিজ্ঞ নিরাপত্তা বিশেষজ্ঞ রোববার আবারও পাকিস্তানের ভেন্যু সমূহের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আসবেন। নভেম্বর মাসে পাকিস্তানে ইংল্যান্ড-পাকিস্তান ওয়ান ডে এবং টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।
২৬ অক্টোবর ইংল্যান্ড দল তিনটি টেস্ট ম্যাচ এবং পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলার জন্য পাকিস্তান আসবে।
পাকিস্তান বোর্ডের একজন মূখপাত্র বলেন, তাদের নিরাপত্তা বিশেষজ্ঞ অনুষ্ঠেয় ম্যাচ সমূহের ভেন্যু ও হোটেলগুলো পর্যবেক্ষণ করবেন। তারা পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথেও এ ব্যাপারে বৈঠক করবেন।
ইংল্যান্ড পাকিস্তানের উওর পশ্চিম সীমান্ত প্রদেশে কোনও ম্যাচ খেলবে না। তাছাড়া তারা করাচিতে নিরাপত্তাজনিত কারণে একটি টেস্ট ম্যাচ খেলার ব্যাপারেও আপত্তি জানিয়েছে।
