২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যবৃদ্ধি সত্ত্বেও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করবে না ভারত : কৃষিমন্ত্রী

ভারতে পেঁয়াজের মূল্য ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। অব্যাহত এ মূল্যবৃদ্ধি ও ব্যাপক ঘাটতি থাকার কারণে প্রতিবেশী পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, ভারতের কৃষি মন্ত্রী শারদ পাওয়ার তা নাকচ করে দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 03:40 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ভারতের অধিকাংশ স্থানেই পেঁয়াজের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। দেশটির জাতীয় উৎপাদনের ৯০ শতাংশ পেঁয়াজ যোগান দেয় মহারাষ্ট্রে। সেখানেও একই অবস্থা।

রাজ্যে গত সপ্তাহের তুলনায় তিনগুন বেশি দামে পেঁয়াজ ক্রয় করতে হচ্ছে। গত আট বছরের মধ্যে এবারই পেঁয়াজের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আসছে দিনগুলোতে আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে।

ঘাটতি থাকার পরও প্রতিবেশী পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করার প্রস্তাব কৃষি মন্ত্রী শারদ পাওয়ার প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, আমরা মনে করি না, পেঁয়াজ আমদানি করার মত অবস্থা বর্তমান সময়ে সৃষ্টি হয়েছে।