সাদ্দাম বিচার আইনজীবিকে মৃত পাওয়া গেছে
সাদ্দাম হোসেনের এক সহযোগীর মামলা পরিচালনাকারী এক আইনজীবিকে মৃত পাওয়া গেছে।
অপহৃত হবার একদিন পর তার লাশ সনাক্ত করা গেলো।
ইরাকী লইয়ার্স ইউনিয়নের কর্মকর্তা দিয়া আল সাদি বলেন, তিনি ওই আইনজীবির মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাদোউন নাসোউফ আল জানাবি নামের এই আইনজীবিকে তার বাগদাদের পূর্বাঞ্চলীয় অফিস থেকে অপহরণ করা হয়।
আল জানাবি সাদ্দাসের সহযোগী আওয়াদ হামেদ আল বানদারের হয়ে কাজ করছিলেন।
বিচার শুরু হয়েছে বুধবার এবং তা মুলতবি করা হয় ২৮ নভেম্বর পর্যন্ত।
