২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ক ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর ইজমির এবং ইন্দোনেশিয়ার সামবায়া দ্বীপে শুক্রবার সকালে বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। তুরস্কের ভূমিকম্পের মাত্রা ছিল রিখাটার স্কেলে ৫ দশমিক ৯। অন্যদিকে ইন্দোনেশিয়ায় মাত্রি ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 02:43 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ইন্দোনেশিয়ায় হতাহতের খবর তাৎক্ষনিকভাবে না জানা গেলেও তুরস্কে একজন হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

তুরস্কে গত এক সপ্তাহে এটি ছিল চতুর্থ শক্তিশালী ভূ-কম্পন। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইজমির থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এজিয়ান সাগরের তলদেশ। ভূ-কম্পনবিদরা আরও ভূ-কম্পনের আশংকা করছে। তুরস্কের তৃতীয় বৃহত্তর শহর ইজমিরের বাসিন্দারা এখন ঘরে ফিরতে ভয় পাচ্ছেন।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের কেন্দ্রবিন্দুও সমুদ্রের তলদেশে ছিল। ইন্দোনেশিয়ায় ভূগর্ভস্থ মহাদেশীয় প্লেটগুলো মিলিত হওয়ায় দেশটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও ভূ-কম্পনের প্রচণ্ড ঝুঁকির মধ্যে রয়েছে।