বার্ড ফ্লু হুমকির মুখে চীন
চীন মারাত্মক বার্ড ফ্লু’র মুখোমুখি হতে পারে বলে দেশটির উপ প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়েছেন।
চীন বলছে, তারা এ ভাইরাসের বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে যাচ্ছে এবং প্রতিনিয়ত পরিস্থিতি মনিটর করছে।
উপ প্রধানমন্ত্রী হুই বলেন, আমারা বার্ড ফ্লু’র ঝুঁকিকে হালকা করে দেখছি না।
কৃষি মন্ত্রণালয় বলছে, তারা ইতোমধ্যে ৯১ হাজার পাখি সংগ্রহ করেছে। বুধবার মঙ্গোলিয়ায় ২৬ হাজার পাখির মৃত্যু হয়েছে।
এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, বার্ড ফ্লু আক্রান্ত হয়ে একজন গ্রামবাসীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে ১৩ জনের মৃত্যু ঘটেছে। এছাড়া একজন কৃষকের ছেলের দেহে বার্ড ফ্লু’র নমুনা দেখা যাওয়ায় তার চিকিৎসা চলছে।
২০০৩ সালের ডিসেম্বর থেকে এশিয়ায় বার্ড ফ্লু আক্রান্ত হয়ে ৬০ জনের মৃত্যু হয়েছে।
ভাইরাসটি এশিয়া ছাড়িয়ে ইউরোপেও বিস্তার লাভ করছে। ইতোমধ্যেই রুমানিয়া, তুরস্ক, রাশিয়া ও গ্রিসে ভাইরাসটি বিস্তৃত হয়েছে বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে কীভাবে বার্ড ফ্লু মোকাবেলা করা যায়, তা নির্ধারনে ইইউ স্বাস্থ্য মন্ত্রিরা বৃহস্পতিবার একটি বৈঠক করে।
