২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপীয় ইউনিয়নের নতুন সদস্য দেশগুলো থেকে ব্রিটেনে অভিবাসন বৃদ্ধি পাচ্ছে

ইউরোপীয় ইউনিয়নে ২০০৪ সালে যোগদানকারী আটটি সদস্য দেশ থেকে ব্রিটেনে অভিবাসন সংখ্যা বেড়ে যাচ্ছে। এ সংখ্যা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সমন্বিত সংখ্যা থেকে বেশী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 01:28 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

সর্বশেষ সরকারি হিসেবে দেখা যায়, আটটি দেশ থেকে অভিবাসনের সংখ্যা বেড়ে ১১ লাখ এক হাজারে দাঁড়িয়েছে।

ব্রিটেনে এককভাবে অভিবাসন কর্মীর সংখ্যা ভারতেরই বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ড। ইউরোপীয় ইউনিয়নের নতুন সদস্যভুক্ত দেশগুলোর ব্রিটেনে অভিবাসন প্রক্রিয়ায় শতকরা ৫৭ ভাগ এসেছে পোল্যান্ড (৬২,০০০) থেকে। এরপরেই রয়েছে লিথুয়ানিয়া ও স্লোভাকিয়ার অবস্থান যথাক্রমে, শতকরা ১৪ ভাগ (১৬,০০০) ও শতকরা ৯ ভাগ (১০,০০০)।

ইইউ ২০০৪ সালের মে মাসে মধ্য ও পূর্ব ইউরোপ থেকে যোগদানকারী অন্যান্য দেশগুলি হচ্ছে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, স্লোভেনিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া। ইতোমধ্যে আরও দুটি দেশ-মাল্টা ও সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়েছে।

বিদেশ থেকে ব্রিটেনে নাম নিবন্ধীকরন ও জাতীয় বীমা নম্বরধারী অভিবাসনকারীর মোট জনসংখ্যার (৪,৪০,০০০) এক চর্তুথাংশ এখন ইউরোপীয় ইউনিয়নের নতুন আটটি দেশ থেকে এসেছে। এদের শতকরা ৪০ ভাগ লন্ডনে বসতি স্থাপন করেছে। তবে এর বাইরে বিশাল এক জনগোষ্ঠি অবৈধভাবে সেখানে কাজ করছে।