২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ক্যান্সার চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করেছেন একজন ব্রিটিশ মহিলা

একজন ব্রিটিশ মহিলা ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করে ভারতে পাড়ি জমিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 01:01 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ব্রিটেনের চেয়ে ভারতে প্রয়োজনীয় ওষুধ সহজলভ্য ও কমমূল্যের হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

সমারসেটের লিন্ডা ভিজে (৫০) ভারতের একটি প্রাইভেট ক্লিনিকে হারসেপটিন চিকিৎসা নিতে ২৫ হাজার পাউন্ড বরাদ্দ করেছেন।

দি টাইম-এর এক রিপোর্টে বলা হয়, হারসেপটিন গ্রহণের জন্য তিনিই প্রথম ব্রিটিশ মহিলা যিনি দেশের বাইরে গেলেন। ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে গেলে হারসেপটিনই হচ্ছে ব্রিটেনের একমাত্র অনুমোদিত ওষুধ।

নিউইয়র্কে জাতিসংঘের ব্রিটিশ রাষ্ট্রদূতের সাবেক চেফ এবং দক্ষিণ সমারসেট জেলা কাউন্সিলের রক্ষণশীল সদস্য ভিজের ডান স্তনে গত বছর মাংস পিন্ড আঁচ করেন এবং পরে পরীক্ষা করে দেখা যায় তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার শরীরে এইচইআর-২ পজিটিভ স্তন ক্যান্সার ধরা পড়ে যা হারসেপটিন দ্বারা চিকিৎসা করা হয়।

ভারতে একটি হারসেপটিন কোর্সের জন্য খরচ পড়ে এক হাজার পাউন্ড। ভিজে এক বছরের কোর্সের জন্য চিকিৎসককে ১৭ হাজার পাউন্ড দিয়েছেন।