জাতীয় সংহতি পুরস্কার পেলেন মহাশ্বেতা দেবী
প্রখ্যাত লেখিকা এবং জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত ঔপন্যাসিক মহাশ্বেতা দেবী চলতি বছর ভারতের ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি পুরস্কার পেয়েছেন।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ৩১ অক্টোবর প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে এ পুরস্কার আনুষ্ঠানিকভাবে মহাশ্বেতা দেবীর হাতে তুলে দেবেন।
সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ লেখিকাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
