তালেবান যোদ্ধাদের পুড়িয়ে মারার অভিযোগ তদন্ত করবে যুক্তরাষ্ট্র
মার্কিন বাহিনী বলেছে, মার্কিন সেনারা আফগানিস্তানে জনসম্মুখে দু’জন তালেবান যোদ্ধাকে পুড়িয়ে মারার অভিযোগ তদন্ত করে দেখা হবে।
অস্ট্রেলিয়ান টেলিভিশনে পুড়িয়ে মারা দৃশ্য সম্প্রচারিত হওয়ার পর মার্কিন বাহিনী এ কথা বলে।
এছাড়াও তালেবানদের আশ্রয় দেওয়া হচ্ছে এমন ধারণা করে মার্কিন বাহিনীর পার্শ্ববর্তী একটি গ্রামের বাসিন্দাদের উত্যক্ত করার দৃশ্যও সম্প্রচার করা হয়।
ইসলামি নিয়মানুযায়ী পুড়িয়ে মারা নিষিদ্ধ। সেইসঙ্গে জেনেভা কনভেনশনের আইনানুযায়ীও তা নিষিদ্ধ। মার্কিন বাহিনী নিজেদের দোষ স্বীকার করেছে।
মার্কিন বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জেসন কামিয়া বলেন, এটি তাদের নির্দেশিত কৌশলের বাইরে। কাজেই বিষয়টি তদন্ত করে দেখা হবে।
পাঁচজন সৈন্য দু’জন তালেবান যোদ্ধাকে পুড়িয়ে মারে। মার্কিন সৈন্যরা প্রাথমিকভাবে বলেছে, পরিচ্ছন্নতার কারণে তাদের পুড়িয়ে ফেলা হয়েছে।
