২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে সন্ত্রাসী হামলার ঝুঁকি বেশি

ফ্রান্সের শীর্ষস্থানীয় সন্ত্রাস বিরোধী বিচারক জ্যাঁ লুইস ব্রুগিয়ের ইউরোপে সন্ত্রাসী হামলার ঝুঁকি বেশি বলে সতর্ক করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 01:48 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

এক সাক্ষাৎকারে তিনি ইরাককে ব্ল্যাক হোল বলে উল্লেখ করে বলেন, ইরাক মুসলমান তরুণদের কট্টরবাদি হতে সাহায্য করছে এবং সংঘর্ষের পথে ঠেলে দিচ্ছে। মুসলিম যুবকরা জিহাদের জন্য সেখানে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং নিজ বাসভূমিতে ফিরে এসে জিহাদে অংশ নিচ্ছে। এদের কেউ কেউ ইংল্যান্ড, ফ্রান্স, স্পেনসহ ইউরোপের অন্যান্য দেশের নাগরিক। এদের অনেকেই অপ্রচলিত অস্ত্র, যেমন রাসায়নিক ও জীবাণু অস্ত্রের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছে।

ইউরোপসহ বিশ্বের অন্যান্য স্থানে অদূর ভবিষ্যতে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পাবে বলে ব্রুগিয়ের মনে করেন।

তিনি ইসলামি সন্ত্রাসী দলগুলোর সঙ্গে যুদ্ধে পেরে ওঠা সহজ নয় বলেও উল্লেখ করেন।

ইউরোপের সবচেয়ে অভিজ্ঞ সন্ত্রাস বিরোধী তদন্তকর্তা হিসেবে জ্যাঁ লুই ব্রুগিয়ের সুনাম রয়েছে। ১৯৮০ সাল থেকে তিনি ইসলামি দলগুলোর কার্যক্রমের ওপর নজর রেখেছেন এবং অভিজ্ঞ হয়ে উঠেছেন।