২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমে আঘাত না হানার নীতিতে বিশ্বাসী চীন

চীন সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রাম্সফেল্ডকে নিশ্চিত করে দেশটির এক শীর্ষ সামরিক জেনারেল বলেছেন, চীন প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে বিশ্বাসী নয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 01:36 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মার্কিন কর্মকর্তারা জানান, প্রতিরক্ষা মন্ত্রী রাম্সফেল্ড আকস্মিকভাবে বৃহস্পতিবার চীনের পারমাণবিক সদর দপ্তর পরিদর্শনে গেলে জেনারেল জিং ঝিইউয়ান এ মন্তব্য করেন।

তাইওয়ানের সাথে চীনের বৈরিতার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ রয়েছে।

চীন কোন দেশকে লক্ষ করে ক্ষেপণাস্ত্র তাক করছে বলে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, জেনারেল জিং তা অস্বীকার করেছেন বলে জেনারেলের বরাত দিয়ে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।