২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আবদুল্লাহ আহমদ বাদাবির স্ত্রী দাতিন সেরি এনডন মাহমুদ স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে পুত্রাজায়ায় প্রধানমন্ত্রীর বাসভবন শ্রী পারদানাতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 10:42 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

এনডন লস এঞ্জেলসে বেশ কয়েকমাস ইনটেনসিভ কেমোথেরাপি গ্রহণের পর ১৮ দিন আগে স্বদেশে ফিরে এসেছিলেন। ২০০২ সালে তার এ কান্সার ধরা পড়ে। তার যমজ বড় বোন নোরানিও একই রোগে গত বছর জানুয়ারিতে মারা গেছেন।