২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গর্ভকালীন সময়ে মা’দের আয়রন ট্যাবলেট গ্রহণ শিশুদের অস্বাভাবিক করে তোলে

গর্ভকালীন অবস্থায় যে মায়েরা আয়রন ট্যাবলেট গ্রহণ করেন তাদের শিশুদের আচরণে অস্বাভাবিকতা বৃদ্ধি পায় বলে এক গবেষণা রিপোর্টে জানা গেছে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 12:38 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

দক্ষিণ অস্ট্রেলিয়ার শিশু স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠানের পুষ্টি বিশেষজ্ঞ মারিয়া ম্যাকরাইডসের নেতৃত্বে একদল গবেষক ৪৩১ জন মহিলার উপর এক জরিপ চালিয়ে এ সিদ্ধান্তে আসেন।

গবেষণায় দেখা যায়, যেসব মহিলা অতিরিক্ত আয়রণ ট্যাবলেট সেবন করেছেন তাদের শিশুরাই বেশীমাত্রায় অস্বাভাবিক আচরণ করে থাকে। অথচ দেখা যায় প্রসবকালীন সময় শতকরা মাত্র তিন ভাগ মহিলার মধ্যে আয়রনের ঘাটতি থাকে।