কাশ্মিরের শিক্ষা মন্ত্রী জঙ্গিদের গুলিতে নিহত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের শিক্ষা মন্ত্রী সন্দেভাজন ইসলামি জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন।
পুলিশ জানায়, গুলাম নবীকে লোন শ্রীনগরে নিজ বাড়িতে তাকে গুলি করা হয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, এ সময় কমপক্ষে তিনজন বেসামরিক লোক ও এক জঙ্গি নিহত হয়েছে।
১০ দিন আগে কাশ্মিরে ভয়াবহ ভূমিকম্প ঘটে গেলেও সেখানে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ভূমিকম্পে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ১৪শ’রও বেশি লোক নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে ৫৪ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।
সন্দেহভাজন জঙ্গিরা কঠোর নিরাপত্তাপূর্ণ তুলসিবাগ এলাকায় শিক্ষা মন্ত্রীর বাড়িতে দেয়াল বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে বলে জানা গেছে।
মন্ত্রীর বাড়ির নিরাপত্তাকর্মীরা পাল্টা গুলি চালালে একজন জঙ্গি নিহত হয়।
জঙ্গি গোষ্ঠী আল মানসুরিয়ান ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।
