ভারতের উত্তর প্রদেশে দাঙ্গায় নিহত ৭, আহত ৭ শ’
ভারতের উত্তর প্রদেশের মাও জেলায় শুক্রবার হিন্দু-মুসলমান দাঙ্গায় সাতজন নিহত এবং সাতশ’ জন আহত হয়েছে।
রোববার সেখানে কার্ফ্যু এবং দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া সত্ত্বেও লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ এড়াতে উত্তর প্রদেশের পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে রেড এলার্ট জারি করা হয়েছে।
মাওয়ের স্থানীয়রা শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়নি বলে অভিযোগ করেছে।
এ ঘটনায় জেলা কমিশনার, জেলা প্রশাসক এবং আজমঘর জেলা প্রশাসনের এসএসপিসহ পাঁচজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
সহিংসতায় এমএলএ মুখতার আনসারির ভূমিকা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের ডিজি যশপাল সিং বলেন, নিরাপত্তার জন্য পুরো জেলাকে ২২টি ভাগে ভাগ করে উত্তর প্রদেশ পুলিশ আমর্ড কনস্টাবুলারি এবং বিশেষ র্যাপিড অ্যাকশন ফোর্সকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস মাওয়ের সংঘর্ষের জন্য মুলায়লাম সিং-সরকারকে দায়ী করেন। উত্তর প্রদেশ পুলিশ আমর্ড কনস্টাবুলারি এবং বিশেষ র্যাপিড অ্যাকশন ফোর্স নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় সেখানে অনেকে সামরিক বাহিনী নামানোর দাবি জানিয়েছেন।
