২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের মহাকাশযান পৃথিবীতে ফিরেছে

চীনের মহাকাশযান ‘শেনঝাউ সিক্স’ কক্ষপথে পাঁচদিন অবস্থানের পর নিরাপদে পৃথিবীতে অবতরণ করেছে। বাংলাদেশ সময় সোমবার ভোরের দিকে দু’জন মহাকাশচারীকে নিয়ে নভোযানটি মঙ্গোলিয়ার ভেতরকার তৃণভূমিতে অবতরণ করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 09:50 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

ক্যাপসুলটি তার গন্তব্যের মাত্র এক কিলোমিটার আগে প্যারাস্যুটের মাধ্যমে অবতরণ করে। নুডুলস, চা এবং চকোলেট খাওয়ানোর পর হেলিকপ্টারে করে দু’ই মহাকাশচারীকে পার্শ্ববর্তী একটি সামরিক বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

মহাকাশচারী নাই হেইশেং বলেন, জনগণ আমাদের নিয়ে ভাবছেন। আমাদের মাতৃভূমি এবং জনগণের ভালোবাসার জন্য আামরা খুবই কৃতজ্ঞ। ইতোমধ্যে উভয় মহাকাশচারীর স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে এবং তারা ভাল আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মহাকাশে মনুষ্যবাহী নভোযান পাঠানোর দিক থেকে চীন বিশ্বের তৃতীয় দেশ।

এ নিয়ে চীন দুটি মনুষ্যবাহী নভোযান মহাকাশে পাঠাল। মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর ২০০৩ সালে চীন প্রথমবার মনুষ্যবাহী যান মহাকাশে পাঠায়।