ভূমিকম্পে পাকিস্তানে মৃতের সংখ্যা ৩৮ হাজারে দাঁড়িয়েছে
পাকিস্তান সরকার বলেছে, ৮ অক্টোবরের ভয়াবহ ভূমিকম্পে দেশটির কমপক্ষে ৩৮ হাজার লোক নিহত হয়েছে।
এর আগে মৃতের সংখ্যা যা জানানো হয়েছিল তার চেয়ে বর্তমান পরিসংখ্যান ১৩ হাজার বেশি। ভূমিকম্পে আহত হয়েছে ৬০ হাজারের বেশি লোক।
