২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের মূল্য কমানোর চেষ্টা করছে সৌদি আরব

সৌদি বাদশাহ আব্দুল্লাহ্ বলেছেন, বিশ্ব বাজারে সম্প্রতি তেলের মূল্য বৃদ্ধির কারণে তার দেশ তেলের মূল্য কমানোর চেষ্টা করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

বাদশাহ ফাহদের মৃত্যুর পর আগস্ট মাসে ক্ষমতায় আরোহন করলেও এই প্রথম বাদশাহ আব্দুল্লাহ সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিলেন।

বাদশাহ আব্দুল্লাহ বলেন, তেলের মূল্য বৃদ্ধির ফলে অন্যান্য দেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে তেলের মূল্য বাড়াতে সৌদি আরব আর্থিকভাবে বেশ লাভবান হয়েছে বলে তিনি স্বীকার করেন।

বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশের প্রধান আব্দুল্লাহ বলেন, বিশ্ব ব্যাপী তেলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে, তেলের বাজার স্থিতিশীল রাখতে সৌদি আরবকে প্রতিদিন ১০ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করতে হয়।

তিনি বলেন, আমরা জানি তেলের মূল্য বৃদ্ধির ফলে অন্যান্য দেশের অনেক ক্ষতি হয়েছে। আর তাই বর্তমান মূল্যে তেল বিক্রি হওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।