২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের প্রধান ত্রাণ কর্মকর্তা পাকিস্তানে যাচ্ছেন

দক্ষিণ এশিয়ার ভূমিকম্প-আক্রান্ত দেশগুলোতে আন্তর্জাতিক ত্রাণ তৎপরতা স্বচক্ষে দেখতে জাতিসংঘের প্রধান ত্রাণ কর্মকর্তা শিগগিরই পাকিস্তান যাচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 01:05 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

জাতিসংঘের প্রধান ত্রাণ কর্মকর্তা জান ইজল্যান্ড পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরবাদ পরিদর্শন করবেন।

নিজেদের মধ্যে পার্থক্য ভুলে গিয়ে দুর্যোগ মোকাবিলায় একসাথে কাজ করার জন্য ইজল্যান্ড ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে পাকিস্তানের সেনাদের আহ্বানে সাড়া দিয়ে ভারতীয় সেনারা কাশ্মিরে বাঙ্কার নির্মানে পাকিস্তানকে সহায়তা করছে।

জাতিসংঘ বলেছে, ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত দুই মিলিয়ন লোককে পুনর্বাসিত করতে হবে। এছাড়া এক মিলিয়ন লোকের জন্য জরুরি সহায়তা দরকার।

পাকিস্তান বলেছে, শনিবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৩,০০০ ছাড়িয়ে গেছে। ভারতে কমপক্ষে ১,২০০ জন মারা গেছে বলে ভারত সরকার জানিয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের জন্য পর্যাপ্ত প্রস্তুতি ও তার প্রভাব কমাতে কোন দেশই খুব বেশি পদক্ষেপ নেয়নি বলে ইজল্যান্ড উল্লেখ করেন।

তিনি বলেন, ভূমিকম্পের কারণে ভারত ও পাকিস্তান তাদের পূর্ব শত্রুতা ভুলে যাবে বলে আমি আশা করছি।

ইজল্যান্ড বলেন, কাশ্মিরের মধ্যে বিভেদ আমাদের অবশ্যই ভুলে যেতে হবে। আর পৃথিবীর যেকোন স্থান থেকে যেকোন ধরনের সহায়তাকে খোলা মনে স্বাগত জানাতে হবে।