২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে বসরার বিদ্রোহীদের প্রশিক্ষণ প্রদানের অভিযোগ

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরায় মোতায়েনকৃত ব্রিটিশ সেনাদের হত্যা করতে প্রতিবেশী ইরান, বিদ্রোহীদের প্রশিক্ষণ দিচ্ছে বলে দেশটির বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ উঠেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 01:42 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, ইরানের রেভ্যুলুশনারী গার্ড ইরান ও লেবাননে বোমা প্রস্তুতকারকদের প্রশিক্ষণ দেয়। পরবর্তীতে প্রশিক্ষণপ্রাপ্তরা ইরাকের বসরায় গিয়ে মিত্রবাহিনীর সদস্যদের হত্যা করতে অভিযান চালায় এবং তারা অন্যান্যদেরও প্রশিক্ষণ দিয়ে থাকে।

অভিযোগ সত্য হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে। অবশ্য ইরান সরকার অভিযোগ অস্বীকার করেছে।

একজন ব্রিটিশ কর্মকর্তা গত সপ্তাহে জানান যে, ইরাকে হামলায় ব্যবহৃত বোমাগুলো ইরান সরবরাহ করেছিল।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার নিজেও বোমা হামলায় ইরানের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছেন।

ব্লেয়ার বলেন, প্রাথমিকভাবে ইরান অথবা লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তবে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।

ইরানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ইরাকে অবৈধ হস্তক্ষেপ করা কোনভাবেই সমর্থনযোগ্য হতে পারে না।

ইরাকে গত পাঁচ মাসে বিভিন্ন বিস্ফোরণে পাঁচ ব্রিটিশ সেনার মৃত্যুর পিছনে ইরানের কোন সংশ্লিষ্টতা নেই বলে দেশটি দাবি করেছে।