২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পাকিস্তান পরিদর্শনে যাচ্ছেন রাইস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন, গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও ওয়াশিংটনের ঘনিষ্ঠ সামরিক মিত্র পাকিস্তানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন জানাতে তিনি বুধবার পাকিস্তান সফরে যাবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 11:21 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস এখন পূর্বনির্ধারিত সফরে আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থান করছেন।

দুই ঘণ্টারও কম সময়ের আকস্মিক সফরে রাইস পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সাথে রাজধানী ইসলামাবাদে এক বৈঠকে মিলিত হবেন।

কাবুলে অবতরণ করার আগে বিমানে অবস্থানরত সাংবাদিকদের রাইস জানান, আমি বলতে চাই, পাকিস্তানের এ দুর্যোগপূর্ণ সময়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও মার্কিন জনগণ দেশটির জনগণের পাশে রয়েছেন।

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পাকিস্তানকে দীর্ঘমেয়াদি সহায়তা দেওয়ার ব্যাপারে রাইস তার প্রতিশ্রুতি জানান।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি এবং নিজ দেশে হারিকেন ক্যাটরিনার ক্ষয়ক্ষতি মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র তড়িৎ সাড়া না দেওয়ায় বুশ প্রশাসন ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানে জরুরি ত্রাণ ও সামরিক সহায়তা প্রদান করেছে।