২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শুরু

টানা চৌদ্দ বছরের গৃহযুদ্ধের অবসানের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট সদস্য নির্বাচনের ভোট গণনা ইতোমধ্যে শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 11:07 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

এর আগে মঙ্গলবার হাজার হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভীড় করে।

প্রেসিডেন্ট নির্বাচনের ২২জন প্রার্থীর মধ্যে এসি মিলান ও চেলসির সাবেক ফুটবলার জর্জ উইয়াহও রয়েছেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল লাইবেরিয়ার নির্বাচনের ব্যাপক প্রশংসা করেছেন। নির্বাচন চলাকালে কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি।

বুধবারের আগে নির্বাচনের ফলাফল জানা যাবে না।

বৈদ্যুতিক বাতি না থাকার পরও রাজধানী মনরোভিয়াতে ব্যাটারি-চালিত ফ্লুরোসেন্ট বাতি ব্যবহার করে রাতভর ভোট গণনা চলে।

১৩ লাখ নিবন্ধনকৃত ভোটারের অধিকাংশই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে জানা গেছে।

দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ৯৪ টি আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লাইবেরিয়ায় জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এলান ডস জানান, কোন ভুল-ভ্রান্তি ছাড়াই লাইবেরিয়ার ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছেন।

নির্বাচনে কোনও প্রেসিডেন্ট প্রার্থী মোট প্রদত্ত ভোটের ৫০ শতাংশ ভোট না পেলে দ্বিতীয় ধাপে আবার শীর্ষ দুই প্রার্থীর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।