২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশে চীনের সফল মনুষ্যবাহী রকেট উৎক্ষেপণ

চীন দ্বিতীয়বারের মতো মহাকাশে মনুষ্যবাহী মহাকাশকাশযান প্রেরণ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 08:59 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

দু’জন চীনা নভোচারী নিয়ে মহাকাশযান শেনঝাও-৬ পাঁচদিন পৃথিবীর চারপাশ প্রদক্ষিণ করবে। এ সময় নভোচারীরা নানা পরীক্ষামূলক গবেষণাও চালাবেন।

গোবি মরুভূমি থেকে রকেটের উৎক্ষেপণ দৃশ্য সরাসরি চীনের জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়। রকেটের বহিরাবরণে সংযুক্ত ক্যামেরার মাধ্যমে রকেটের বাইরের দৃশ্যও দেখতে পাবেন দর্শকরা।

চীন প্রায় দু’বছর পর মহাকাশে দ্বিতীয়বারের মতো মনুষ্যবাহী মহাকাশযান প্রেরণ করেছে।