ইন্দোনেশিয়া আরও ১ জন বার্ড ফ্লুতে আক্রান্ত
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের ২১ বছর বয়সী এক যুবককে বার্ড ফ্লু’র চিকিৎসা দেয়া হচ্ছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে। এ নিয়ে ইন্দোনেশিয়ার পাঁচ জন নাগরিক মরণঘাতী বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হল।
ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক আই নাইয়োম্যান কান্দুন জানান, হংকংয়ের একটি ল্যাবরেটরিতে পরীক্ষা করে ওই ব্যক্তির বার্ড ফ্লু’তে আক্রান্তের ব্যাপার নিশ্চিত করা হয়েছে।
কান্দুন জানান, এটি নিয়ে ইন্দোনেশিয়ায় মরণঘাতী এইচ-৫ এন-১ ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচে গিয়ে দাঁড়াল। তন্মধ্যে দুই জনের মৃত্যু ঘটেছে এবং বাকি দু’জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
মুরগির বাচ্চা থেকে বার্ড ফ্লু’র ভাইরাস ওই লোকের দেহে সংক্রামিত হয়েছে বলে কান্দুন জানান।
২০০৩ সাল থেকে এখন পর্যন্ত এশিয়ার চারটি দেশে সালে বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে ৬০ জনেরও বেশি লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে। রাশিয়া ও ইউরোপে পশুপাখির মধ্যে এ ভাইরাসের উপস্থিতি লক্ষ করা গেছে।
