২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বৃত্তদের হাতে চীনা রাজনৈতিক কর্মী আহত

চীনা রাজনৈতিক কর্মী এবং প্রাদেশিক আইন প্রণয়নকারী সংস্থার প্রতিনিধি লু বাংলি দুর্বৃত্তদের হাতে মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2005, 11:10 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

জানা যায়, শনিবার তিনি স্থানীয় জনগণকে দক্ষিণ গুয়াংগং প্রদেশের তইশি গ্রামের নির্বাচিত প্রধানকে অপসারণের জন্য প্ররোচিত করায় প্রায় ৫০ জনেরও বেশি দুর্বৃত্ত তাকে গাড়ি থেকে নামিয়ে বেদম মারধর করে। এক পর্যায়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন।

তইশি গ্রামের নির্বাচিত প্রধানের বিরুদ্ধে গ্রামের জমি বিক্রি সংক্রান্ত চুক্তিতে জনগণের অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। লু সেখানে ঘটনা তদন্ত করতে গেলে এ ঘটনার শিকার হন।