২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এভারেস্ট শৃঙ্গের উচ্চতা কমছে

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্ঘ এভারেস্টের উচ্চতা প্রতি বছর কমছে। এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 02:21 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

চীন সরকারের জরিপ এবং ম্যাপ ব্যুরোর মহাপরিচালক চেন বাংঝু সংবাদ মাধ্যমকে জানান, এভারেস্ট শৃঙ্গের উচ্চতা ১৯৭৫ সালের তুলনায় তিন দশমিক সাত শতাংশ কমে গেছে।

সর্বশেষ পরিমাপে দেখা যায় এভারেস্ট শৃঙ্গের উচ্চতা ৮৮৪৩ দশমিক ৪৩ মিটার। এর আগে ১৯৭৫ সালে চীন এভারেস্ট জরিপ করে বলেছিল, এ পর্বত শৃঙ্ঘের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ৮৮৪৮ দশমিক ১৩ মিটার বেশি।