২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিথ্রো বিমানবন্দরে আল কায়দা নেটওয়ার্ক ধ্বংসযজ্ঞ চালানোর পরিকল্পনা এটেছিল

আল কায়দা নেটওয়ার্ক একটি বিমান পূর্ব ইউরোপ থেকে অপহরণ করে হিথ্রো বিমান বন্দরে অবতরণ করার পরিকল্পনা করেছিল বলে রোববার মিডিয়া রিপোর্টে বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 12:09 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

চক্রান্তটি গুরুত্বের সাথে নেওয়া হয়েছিল এবং বিমান বন্দরটি আকষ্মিক বন্ধ করে দেওয়ারও চিন্তাভাবনা করা হচ্ছিল। প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সামরিক ট্যাঙ্ক এবং সেনা সদস্যদের বিমান বন্দরে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। ২০০৩ সালের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সানডে টাইমস এ সংবাদ প্রকাশ করে।

ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন করে ব্রিটেন অস্ত্র ও সেনা পাঠানোর সিদ্ধান্তা নিলে ব্রিটেনকে টার্গেট করে ২০০৩ সালের ফেব্রুয়ারিতে দুটি হামলা চালানোর সুক্ষ পরিকল্পনা এঁটেছিল আল কায়দা সন্ত্রাসী নেট ওয়ার্ক। ওসামা বিন লাদেন এতে সরাসরি মদদও দিয়েছিল। ১১ সেপ্টম্বরের হামলার মূল হোতা এবং প্রধান সমন্বয়কারী খালিদ শেখ মোহাম্মেদ হিথ্রো বিমান ত্যাগকারী একটি যাত্রীবাহী বিমানে মর্টার হামলার পরিকল্পনার সাথে জড়িত ছিল।

হোয়াইট হাউজ থেকে আল কায়দার হামলার ১০টি তালিকা প্রকাশের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এ ঘটনার সত্যতা স্বীকার করে।