২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তের বিনিময়ে টিকেট কিনছে ক্রোয়েট ফুটবল প্রেমীরা

ক্রোয়েশিয়ার ফুটবল প্রেমীরা জাতীয় দলের বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের খেলা দেখতে রক্তের বিনিময়ে টিকেট কিনতে রক্তদান কেন্দ্রে ভিড় জমিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 03:21 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

জাগরেবের দ্য ভিসারঞ্জি লিস্ট পত্রিকা শুক্রবার এ খবর জানিয়েছে।

পত্রিকাটি জানায়, বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের শনিবার সুইডেনের বিরুদ্ধে ক্রোয়েশিয়া জাতীয় দলের খেলা দেখতে এ টিকেট কিনছে তারা।

স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে এবং কর্মচারিরা দুপুরে খাবার বিরতিতে রক্ত দিতে স্থানীয় হাসপাতালে ভিড় জমাচ্ছে।

জাগরেবে শনিবারের সুইডেনের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার ফুটবল ম্যাচের ফলাফলের ভিত্তিতে বিশ্বকাপে ক্রোয়েশিয়ার অংশগ্রহণ নির্ধারিত হবে। খেলার ৩৫ হাজার টিকেটের মধ্যে প্রায় সব টিকেটই ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।