বিহারে নির্বাচনী প্রচারণা বাতিল করেছেন হেমা মালিনী
বলিউড অভিনেত্রী হেমা মালিনী বিহারে ভারতীয় জনতা পার্টির পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন না।
জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার বিজেপির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ সসরামে নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নেন।
আগামী সপ্তাহ থেকে বিজেপি পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে। এর আগে সসরামের ঘটনাটি ঘটলে তারা নির্বাচন কমিশনকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আহ্বান জানায়।
দেহরি, গয়া ও নাভাদা এলাকায় হেমা মালিনীর প্রচারণা চালানোর কথা ছিল।
১৮ অক্টোবরের ভারতে শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে ভোটের প্রথম ধাপ শুরু হওয়ার কথা।
