২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

ভারত, পাকিস্তান ও আফগানিস্তানসহ ভারত উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে শনিবার সকালে রিক্টার স্কেলে ৭ দশমিক ৬ থেকে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 11:52 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

মার্কিন জিওলজিক্যাল সার্ভের ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের পর্যবেক্ষণ কেন্দ্র ও সরকারের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, শুক্রবার সকালে (০৩৫০ জিএমটি) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৯৫ কিলোমিটার উত্তর ও পূর্বে ভূমিকম্পটি অনুভূত হয়।

আরও বেশি তথ্য ও বিশ্লেষণ পাবার পর ভূমিকম্পটির মাত্রা ও অবস্থান সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যাবে বলে সংস্থাটি জানিয়েছে।

সার্ভে তথ্যানুযায়ী এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তবে সংস্থাটি আশংকা প্রকাশ করে বলেছে, ভূমিকম্পটির মাত্রা ও অবস্থানের কারণে উল্লখযোগ্য হারে ক্ষয়ক্ষতি দেখা দিতে পারে।

এদিকে ভারতীয় সরকারি আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারতে রিক্টার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পটি পাকিস্তানের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, কাশ্মির এবং আফগানিস্তানের বিভিন্ন অংশে অনুভূত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের খবর শুনে রাজধানী ইসলামাবাদ ও উত্তরাঞ্চলীয় শহর লাহোরে ভীতসন্ত্রস্ত পথচারীরা রাস্তায় দৌঁড়াদৌঁড়ি শুরু করে। ভূমিকম্পটি পাঁচ সেকেন্ড স্থায়ী ছিল বলে তারা জানান।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে স্থানীয় সময় সকাল ০৯২৫টায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

পাকিস্তানের কোয়েটা ও আফগানিস্তানের রাজধানী কাবুলেও ভূমিকম্প অনুভূত হয়।