স্পেনের ছিটমহলে প্রবেশের সময় ৬ অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা
কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে স্পেনের একটি ছিটমহলে প্রবেশের সময় মরক্কোর নিরাপত্তা রক্ষীদের সাথে সংঘর্ষে ছয় অনুপ্রবেশকারী নিহত হয়েছে।
মরক্কোর একজন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা ম্যাপ জানিয়েছে, আত্মরক্ষার্থেই মরক্কোর নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালিয়েছে।
মরক্কোর উত্তরাঞ্চলীয় নাডোর প্রদেশের গভর্নর আব্দেল্লাহ বেন্ডহিবা বার্তা সংস্থা ম্যাপকে জানান, মরক্কোর অভ্যন্তরে প্রতিবেশী স্পেনের মেলিলা ছিটমহলে প্রবেশকালে প্রায় চারশ’ অনুপ্রবেশকারীর সাথে মরক্কোর নিরাপত্তা বাহিনীর সংঘর্ষকালে ছয় অনুপ্রবেশকারী নিহত হয়।
২৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গভর্নর বেন্ডহিবা জানান।
গত সপ্তাহেও কিউটাতে প্রবেশকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ অনুপ্রবেশকারী নিহত হয়।
