২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে জঙ্গিরা পাঁচ সেনাকে হত্যা করেছে

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি সেনাশিবিরে হামলা চালিয়ে সন্দেহভাজন ইসলামি জঙ্গিরা পাঁচ জন সেনাকে হত্যা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 02:47 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

পবিত্র রমজান মাসের শুরুর দিনের এ হামলায় অপর দু’জন সেনা আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিহতরা ব্যাংকক প্যারামিলিটারি ফোর্সের সদস্য বলে জানা যায়।

রাজধানী ব্যাংককের সাতশ’ ১০ মাইল দক্ষিণে মালয়েশিয়া সীমান্ত সংলগ্ন নারাথিওয়াত প্রদেশের চো এয়ারং জেলার সামরিক শিবিরটিতে সেনারা রাতের খাবার খাওয়ার সময় জঙ্গিরা এই হামলা চালায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান।