ভারত জাহাজ শিল্পে চীন থেকে পনের বছর পেছনে
ভারতের জাহাজ শিল্প প্রতিপক্ষ চীন এর তুলনায় ১৫ বছর পেছনে অবস্থান করলেও খুব ষুংশ চীনের সমকক্ষ হতে পারবে বলে আন্তজার্তিক মেরি টাইম ও শিপিং ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা জানিয়েছেন।
যদিও ভারত এই ক্ষেত্রে খুবই ভাল করছে তবুও তারা চীনের পেছনে রয়েছে বলে তারা মনে করেন।
জাহাজ শিল্প প্রযুক্তি ও সক্ষমতার দিক দিয়ে চীন ভারতের তুলনায় প্রায় ১০ থেকে ১৫ বছর এগিয়ে রয়েছে। কিন্তু ভারত তার সক্রিয়তার মাধ্যমে এই ব্যবধান কমিয়ে আনছে বলে আন্তজার্তিক মেরিটাইম বিশেষজ্ঞ হল্যান্ডের হেন্স জি লেসেট জানান।
তিনি বলেন, এটা আশা করার কোন কারন নাই যে ভারতে এই শিল্প রাতারাতি আন্তজার্তিক মানের হয়ে উঠবে। ভারত তার বিশাল সমদ্রসীমার সুবিধা ব্যবহার করতে এবং বন্দরগুলো আরও উন্নত করতে পারে। এছাড়া কম মূল্যে শ্রম পাওয়ার কারনে এই শিল্পে সক্ষমতা বাড়ানো সম্ভব।
অন্য দিকে চীন সমুদ্রগামী জাহাজ শক্তির দিক দিয়ে বিশ্বে সুপার পাওয়ারের ক্ষমতা অর্জন করেছে আগেই। এছাড়া চীনে বিশ্ব বিখ্যাত জাহাজ কোম্পানী কসকো, চায়না শিপিং এবং সিনোট্রান্স এর কারণে সাংহাই ও শেনজেনে কন্টেইনার বন্দর গড়ে উঠেছে যা যথাক্রমে বিশ্বে তৃত্বীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে।
তবে, চীনের সমস্যা হল তাদের শিপইর্য়াডে বর্তমানে ব্যাপক কাজ পরে রয়েছে এবং তা করতে তারা হিমসিম খাচ্ছে। সক্ষম নয়। তাই মেরিটাইম কোম্পনী গুলো বিকল্প সমাধান খুজছে। লেসেট বলেন, ঠিক এই সুযোগটাই ভারতকে কাজে লাগাতে হবে।
