২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউজে গুপ্তচরবৃত্তির অভিযোগ স্বীকার করেছে মেরিন সেনা

ফেডারেল ব্যুরো অব ইন্টেলিজেন্স হোয়াইট হাউজের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য চুরির অভিযোগ স্বীকার করেছে গ্রেফতারকৃত মার্কিন মেরিন সেনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

হোয়াইট হাউজে এ ধরনের গুপ্তচরবৃত্তিকে সাম্প্রতিক ইতিহাসে প্রথম বলে দাবি করেছে এফবিআই ও সিআইএ।

গত মাসে এফবিআইয়ের কম্পিউটার থেকে একশ’রও বেশি গোপনীয় তথ্য চুরির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির কর্মকর্তা হিসেবে ৪৬ বছর বয়সী লিওনার্দো আরাগোন্সিলোকে সম্প্রতি নিয়োগ দেওয়া হয়েছিল। ২০০০ সালেও আরাগোন্সিলো তৎকালীন ভাইস প্রেসিডেন্ট আল গোরের কর্মচারী হিসেবে কাজ করেন।

আরাগোন্সিলোর বিরুদ্ধে হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে ফিলিপাইনের কর্মকর্তাদের দেওয়ার অভিযোগ পাওয়া যায়।

ফেডারেল তদন্তকারীরা বলেন, ফিলিপাইনের নাগরিক আরাগোন্সিলো শীর্ষ নিরাপত্তা অনুমতিপত্র ব্যবহার করে হোয়াইট হাউজের কম্পিউটার থেকে গোপনীয় তথ্য চুরি করেন।

তদন্ত কর্মকর্তারা বলেন, আরাগোন্সিলো হোয়াইট হাউজের তথ্য চুরি ছাড়াও ফিলিপাইনের প্রেসিডেন্টের নানা তথ্য প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে ক্যু পরিকল্পনাকারী বিরোধী রাজনীতিবিদদের কাছে পাচার করেছেন।

গত বছর মেরিন ছেড়ে নিউ জার্সির ফোর্থ মনমাউথের একটি গোয়েন্দা সংস্থায় কাজ করার সময় আরাগোন্সিলোকে এফবিআই গ্রেফতার করে। জিজ্ঞেসাবাদে সে তার দোষ স্বীকার করে।