আব্বাস ও শ্যারন আলোচনায় বসছেন
ইসরায়েলি প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ১১ অক্টোবর আলোচনায় বসছেন।
জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
আলোচনা কোথায় অনুষ্ঠিত হবে সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।
আব্বাস এবং শ্যারনের সাথে জর্ডানের বাদশাহর বেশ কয়েকটি টেলিফোন আলাপের পর দুই নেতা আলোচনায় বসতে সম্মত হন বলে বিবৃতিতে বলা হয়েছে।
