মালয়েশিয়ায় বিভিন্ন দূতাবাসে সন্দেহজনক প্যাকেট
মালয়েশিয়ায় বিভিন্ন দুতাবাসে মঙ্গলবার সন্দেহজনক প্যাকেট আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
কুয়ালালামপুরে জাপান, জার্মানিসহ বিভিন্ন দুতাবাসে প্যাকেট পাঠিয়ে ধোঁকাবাজি করা হয় এবং মুসলিম বিশ্বের প্রতি অবিচারের জন্য হুমকি দেওয়া হয়।
কূটনৈতিক পাড়ায় দ্রুত এ খবর ছড়িয়ে পড়ার পর ভারতসহ বিভিন্ন বিদেশী মিশনে কড়া নিরাপত্তা ব্যবস্তা নেওয়া হয়। নিরাপত্তা কর্মীদের প্যাকেট বা পার্সেল দূতাবাসে প্রবেশের সময় ভালভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানি রাষ্ট্রদূতকে একটি বড় খাম পাঠানোর পর দূতাবাস খালি করে দেওয়া হয়। জার্মানি, কানাডা, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের দূতাবাসেও একই ধরণের প্যাকেট পাঠানো হয়।
