২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান মুখপাত্র হাকিমিকে গ্রেফতার করেছে পাকিস্তান

আফগানিস্তানে তালেবান জঙ্গিদের প্রধান মুখপাত্র আব্দুল লতিফ হাকিমিকে মঙ্গলবার পাকিস্তান গ্রেফতার করেছে বলে জানিয়েছে পাক স্বরাষ্ট্র মন্ত্রী আফতাব আহমেদ খান শেরপাও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 10:25 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

হাকিমি প্রায় সময়ই রির্পোটারদের সাথে মিলিত হতো, অজানা গোপণ আস্তানা থেকে সেল টেলিফোনে কথা বলতো। আফগান এবং মার্কিন কর্মকর্তারা অনেক আগে থেকেই সন্দেহ করে আসছিল যে, সে পাকিস্তানেই আছে।

এর আগে গত জুনে আফগানিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জালমে খালিলজাদ হাকিমি এবং অন্যান্য তালেবান নেতাদের আটক করতে না পারায় প্রকাশ্যে পাকিস্তানের সমালোচনা করেন।

হাকিমি প্রায় সময়েই তালিবান যোদ্ধাদের পক্ষ নিয়ে মার্কিন ও আফগান বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বক্তব্য দিতো। আবার কোন কোন সময় তার বক্তব্য পুরোপুরি সত্য প্রমাণিত হতো।

পাকিস্তানের তথ্যমন্ত্রী শেখ রশিদ আহমদ বলেন, আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশ থেকে হাকিমিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তাকে মার্কিন বাহিনী কিংবা আফগান সরকারের হাতে তুলে দেওয়া হবে কি-না এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।