ব্লেয়ার ও পুতিনের মধ্যে ইইউ বৈঠক অনুষ্ঠিত
রাশিয়া এবং ইইউ-এর মধ্যে বৃহত্তর সহযোগিতা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বৈঠক করেছেন।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল ব্যারোসোও বৈঠকে অংশ নেন। বৈঠকে তারা জ্বালানি, বাণিজ্য এবং সন্ত্রাসের বিরুদ্ধে একে অপরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ব্লেয়ার তাদের মধ্যকার সম্পর্ককে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখা করে বলেন, ক্রমেই এ সম্পর্ক শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, ইউরোপ এবং রাশিয়ার সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য তারা কাজ করে যাবেন।
যুক্তরাজ্য ইইউ-এর প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হওয়ার পর লন্ডন আলোচনা শুরু হয়।
তবে এ বৈঠকে চেচনিয়া ও ইরানের ব্যাপারে রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মতানৈক্য দেখা দেয়। ইরানের পারমাণবিক শক্তি বৃদ্ধি কর্মসূচি এবং সাবেক সোভিয়েত রিপাবলিক নিয়ে বিবাদমান দ্বন্দ্বের ব্যাপারে ওই আলোচনায় মতানৈক্য দেখা দেয়।
ব্যারোসো বলেন, এ আলোচনার মাধ্যমে ওইসব এলাকায় প্রতিনিয়ত মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করার বিষয়টি প্রেসিডেন্ট পুতিনের কাছে সুস্পষ্ট হয়ে গেছে।
আলোচনায় দিয়ে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নে শতকরা ৫০ শতাংশ প্রাকৃতিক গ্যাস সরবরাহের নিশ্চয়তা দেয়। পুতিন রাশিয়ার প্রাকৃতিক শক্তির ওপর ক্রমবর্ধমান নির্ভরশীলতার বিষয়টি বিবেচনায় আনা হবে বলে জানান।
পুতিন বলেন, রাশিয়া নিয়মিত তেল সরবরাহ, ইউরোপসহ বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির চেষ্টা করে আসছে।
বৈঠকে ব্লেয়ার বলেন, তাদের মধ্যকার সম্পর্ক নির্ভরশীলতার নয়, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট।
