অবশেষে সে ধূমাপন ছাড়ল!
মার্ক টোয়েনের সেই অবিস্মরণীয় উক্তিটি স্মরণ করুন, ‘ঘুমানোর সময় সিগারেট খাওয়া এবং জাগ্রত অবস্থায় সিগারেট ছাড়া থাকা-কোনোটাই সম্ভব নয়’। এতে বোঝা যায়, ধূমপানের অভ্যাস ত্যাগ করা কত কঠিন।
অথচ জেনে বিস্মিত হবেন, চীনের এক চিড়িয়াখানায় এক ধূমপায়ী শিম্পাঞ্জী দীর্ঘ ১৬ বছর পর অবশেষে এই বদ অভ্যাস ত্যাগ করেছে।
শানজি চিড়িয়াখানায় ১৯৮৯ সালে প্রিয় সঙ্গীর মৃত্যুর পর আই আই নামে ২৭ বছর বয়স্ক ওই মাদী শিম্পাঞ্জী প্রথম ধূমপানে আসক্ত হয়ে পড়ে।
পরে ১৯৯৭ সালে দ্বিতীয় সঙ্গীর মৃত্যুর পর এবং তার কন্যাটিকে অন্য চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হলে সে বিমর্ষ হয়ে পড়ে এবং এ সময় তার নিকোটিনে আসক্তি আরও বেড়ে যায়।
চিড়িয়াখানা কর্মীরা আই আই’র মুড ঠিক করতে তাকে মুখরোচক খাবার সরবরাহের পাশাপাশি ধুমধাড়াক্কা পপ গান শোনাচ্ছে।
শানজি প্রদেশের সাফারি পার্ক কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, প্রথম দিকে আই আই সিগারেটের জন্য প্রায় সময়ই উতলা থাকতো। কিন্তু এখন তার এই অভ্যাসের পরিবর্তন হয়েছে। সকালে নাস্তার পর হাঁটা, বিকালে ব্যায়াম করা এবং খাওয়া-দাওয়া নিয়ে বর্তমানে তার ভালো সময় কাটছে।
এখন প্রায়ই তাকে রক্ষী বা দর্শনার্থীদের ওয়াকম্যান নিয়ে গান শুনতে দেখা যায়।
তবে আই আই কিভাবে ধুমপানে আসক্ত হয়ে পড়েছিলো, তা জানা যায় নি।
