বিশ্বের সবচেয়ে বাসপোযোগী নগরী ভ্যাঙ্কুভার
কানাডার ভ্যাঙ্কোভার বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও বাসপোযোগী নগরীর মর্যাদা পেয়েছে।
১২৭ টি শহরে জরিপ চালাতে গিয়ে কোন ঝুঁকি আছে কি-না, অবকাঠামো, স্থিতিশীলতা, স্বাস্থ্য সেবা, সংস্কৃতি, পরিবেশ এবং শিক্ষাসহ বিভিন্ন সেবার মান নিরূপণ করেই এ স্বীকৃতি দেওয়া হয়।
লন্ডনভিত্তিক একটি ম্যাগাজিনের অর্থনৈতিক বিশারদদের পরিচালিত জরিপে বলা হয়, পাপুয়া নিউগিনি এবং আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে সবচেয়ে বেশী অপরাধ জড়িয়ে আছে।
ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়ার শহরগুলোই অপেক্ষাকৃত অধিক আর্কষণীয় ও নিরাপদ। টোকিও এবং ওসাকা শীর্ষ ২০টি শহরের তালিকায় রয়েছে।
তুলনামূলকভাবে আফ্রিকার শহরগুলোর অবস্থা খুবই খারাপ। এদের মধ্যে প্রিটোরিয়া এবং জোহান্সবার্গের অবস্থা কিছুটা ভাল হলেও বিশ্ব তালিকায় তাদের অবস্থান ৮৫তম।
কানাডা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের শহরগুলো শ্রেষ্ঠত্বের মর্যাদায় শীর্ষ ১০টি স্থান দখল করে রেখেছে।
