২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বালিতে আবারও সন্ত্রাসী হামলার আশংকায় পর্যটকদের সতর্ক করে দিয়েছে অস্ট্রেলিয়া

ইন্দোনেশিয়ার অবকাশযাপন এলাকা বালি দ্বীপে আবারও সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে অস্ট্রেলিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 01:35 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

সেজন্য সেদেশের পর্যটকদের জনপ্রিয় নৈশক্লাবগুলি থেকে নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়া সরকারের ভ্রমণ ভাষ্যে জানানো হয়, সন্ত্রাসী হামলার পরবর্তী সম্ভাব্য লক্ষ্যস্থল হচ্ছে বালি দ্বীপের সেমিনায়ক এলাকা। হোটেল,শপিং সেন্টার, রেস্টুরেন্ট, বার এবং যে সমস্ত এলাকায় পর্যটকরা সাধারণত ভীড় করে সেগুলোই হামলার লক্ষ্যবস্তু।

শনিবার বালির জিমবারান ও কোতা এলাকার রেস্টুরেন্টে যে আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত ও ৯০ জন আহত হয়। নিহতদের মধ্যে তিনজন অস্ট্রেলিয়ার নাগরিক।

২০০২ সালে বালি নৈশক্লাব বোমা বিস্ফোরণে ২০২ জন নিহত হয়। নিহতদের অধিকাংশই বিদেশী পর্যটক। এদের মধ্যে ৮৮ জনই ছিল অস্ট্রেলিয়ার নাগরিক।