২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব নেতা হিসেবে ম্যান্ডেলা জনপ্রিয়তার শীর্ষে

আন্তর্জাতিক ব্যক্তিত্ব দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে বিশ্বের অধিকাংশ জনগণ তাদের সবচেয়ে প্রিয় নেতার আসনে স্থান দিয়েছে। বিবিসি পরিচালিত এক জরিপে এ তথ্য পাওয়া যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 01:16 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ হাজার লোক এ জরিপে অংশ নেয়। একটি চমৎকার বিশ্ব সরকার গঠনের জন্য উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন ১০০ জনের একটি তালিকা থেকে ১১ জনকে বেছে নেওয়ার প্রস্তাব দেয় বিবিসি। ইন্টারনেট ভোটে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিল যুক্তরাষ্ট্রের।

ম্যান্ডেলা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে পিছনে ফেলে শীর্ষ স্থান পান। তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক গুরু দালাইলামা তৃতীয় স্থান লাভ করেন। চর্তুথ স্থান লাভ করে চমক দেখান ম্যাসাচুয়েটস ইন্সটিটিউট অব টেকনোলজির প্রফেসর এবং যুক্তরাষ্ট্রের ভাষাবিদ ও বামপন্থী রাজনৈতিক নেতা নোয়াম চমস্কি।

মর্যাদাপূর্ণ শীর্ষ স্থানীয় ১১ জনের তালিকায় আরও স্থান পান যথাক্রমে-মাইক্রোসফটের কোটিপতি বিল গেইটস, আপেল কম্পিউটারের স্টিভ জবস, দক্ষিণ আফ্রিকার সাবেক বর্ণবৈষম্যবাদ বিরোধী নেতা ও আর্চবিশপ ডেসমন্ড টিটু, ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্রানসন এবং স্টক মার্কেট বিলিওনিয়ার ও মানব হিতৈষী জর্জ সরোস।